দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছে যাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে সেটা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে উপলব্ধি করছি তা না, এটার বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-২০২৩’ শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপণী অনুষ্ঠানে তিনি এসব বলেন। এর আগে শনিবার (৭ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলনটি শুরু হয়। এ সময় সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক।
শিক্ষামন্ত্রী বলেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের যতো টেকনোলজির কথা বলা হচ্ছে, তার মধ্যে ন্যানো-বায়ো টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে শতভাগ বই পৌঁছে যাবে। বৈশ্বিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দা চলছে। তাই কাগজের বিরাট সংকট ছিল। গত বছরের মাঝামাঝি সময়ে বিদ্যুতেরও সংকট তৈরি হয়। এ কারণে ছাপাখানাগুলোকে নানারকম ঝামেলায় পড়তে হয়। তা সত্ত্বেও বছরের প্রথম দিনে শতকরা ৮০ ভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান। সম্মেলনে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপিত হয়। এতে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ং ল্যাক জু’সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল




