দুদকের জিজ্ঞাসাবাদে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
অর্থপাচারে সহযোগিতা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে অবন্তিকা বড়ালকে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল তাকে নিয়ে আসে।
এর আগে গত ৪ মার্চ আদালতে তুলে দুদকের পক্ষ থেকে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে বিচারক কেএম ইমরুল কায়েশ অবন্তিকার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করা হয়। পরে ২৫ জানুয়ারি তাকে প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয় । তখন অবিন্তকা বড়ালের কাছ থেকে ধানমন্ডিতে পিকে হালদারের দেয়া একটি বিলাসবহুল ফ্ল্যাটের তথ্য পায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।
দুদকের তদন্তে থাকা একটি সূত্রে সেসময় জানানো হয়, ধানমন্ডি দশ নাম্বার রোডের তিন হাজার বর্গফুটের যে ফ্ল্যাট অবন্তিকা থাকতেন সেই ফ্ল্যাটের মূল্য নগদ ও পে-অর্ডারের মাধ্যমে ৪ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করেন পিকে হালদার।
অবন্তিকা বড়ালকে গ্রেপ্তারের পর পিকে হালদারের বিরুদ্ধে করা পৌনে তিনশ কোটি টাকার অর্জন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১০ মার্চ প্রশান্ত কুমারের বিরুদ্ধে দশ ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের দায়ে ১০টি মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্রতিটি মামলাতেই পৃথকভাবে আরও ৩৭ জনকে আসামি করা হয়।
দুদক সূত্রে জানা যায়, পিকে হালদারের আরও ৩৩জন সহযোগীর সম্পদ বিবরণীর দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শিগগির এদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হবে বলেও জানা যায়।
এছাড়া পি কে হালদারের সহযোগী ক্যাপ্টেন মোয়াজ্জেমসহ ৪৫ জনের ইমিগ্রেশন বন্ধ চেয়ে ইমিগ্রেশন অথরিটির কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






