দু’দিনব্যাপী নারী সাংবাদিকদের সম্মেলন শেষ হলো আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ছবি: দৃকপাঠ।
রাজধানীতে দু’দিনব্যাপী নারী সাংবাদিকদের সম্মেলন শেষ হলো আজ রোববার। ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরের নারী সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন আয়োজন করে দৃক। নারী সাংবাদিকদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামেরে গল্প উঠে আসে এই আয়োজনে। সারা দেশে নারী সাংবাদিকদের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করা এবং সমষ্টিগতভাবে নারী সাংবাদিকদের দাবী নিয়ে আলোচনাকে জোরদার করা এ সম্মেলনের মূল লক্ষ্য।
রাজধানীর দৃকপাঠ ভবনে এই নারী সাংবাদিক সম্মেলনে আজ প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিমুন আরা হক মিনু।
সম্মেলনের তিন প্যানেলে রাজধানীসহ বিভিন্ন জেলার নারী সাংবাদিকরা সাংবাদিকদের শ্রম অধিকার, নিউজরুমের পুরুষতন্ত্র এবং বিভিন্ন নিপীড়নমূলক আইনের দ্বারা হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন।
নাসিমুন আরা হক মিনু বলেন, নারী সাংবাদিক কোনো কথা নয়, আমরা সবাই সাংবাদিক। সাংবাদিকতা মানেই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জিং এই পেশায় মামলা, হামলা, যৌন হয়রানির ঘটনা থাকবেই। এগুলো মোকাবেলা করে নিজেদের স্থান তৈরি করে নিতে হবে।’
এসময় হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিটি মিডিয়া হাউসে তদন্ত কমিটি গঠন, মাতৃত্বকালীন ছুটি এবং নিরাপত্তা নিশ্চিতসহ ১৩টি দাবি তুলে ধরেন তিনি।
নাসিমুন আরা মিনু আরও বলেন, এই দাবিগুলো তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এরপর প্রতিটি মিডিয়া হাউসে পাঠানো হবে। মিডিয়া হাউসগুলো না মানলে, ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন নিউজ পোর্টাল উইমেননিউজ২৪.কম সম্পাদক আইরীন নিয়াজী মান্না বলেন, প্রতিটি মিডিয়া হাউজের নেতৃত্বের জায়গায় নারীদের উপস্থিতি থাকতে হবে। প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোটার্স ইউনিটির প্রতিটি পদে নারী সাংবাদিকদের অংশগ্রহণ থাকতে হবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নারী সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি করা জরুরী। তাদের একত্রিত করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে নারী সাংবাদিকদের অধিকারের জায়গাটি আরো শক্ত হবে।
দেশরূপান্তরের প্রধান প্রতিবেদক উন্মুল ওয়ারা সুইটি বলেন, নারী সাংবাদিকদের সংগঠিত করার জায়গাটি আরো শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে অধিকার নিজেকেত আদায় করে নিতে হবে। কেউ দেবে না। সকল অধিকার আদায়ের প্রধান শর্ত নারীদের সংগঠিত হওয়া।
সিলেট জেলার অগ্রজ সাংবাদিক মনিকা ইসলাম বলেন, মাতৃত্বকালীন ছুটি এবং মিডিয়া হাউজে শিশুকেন্দ্র না থাকার নারী সাংবাদিকরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, পিছিয়ে পড়ে।
বগুড়ার জেলার সাংবাদিক শাপলা খন্দকার সোমা বলেন, নিউজ এডিটিং পলিসি ও প্র্যাক্টিসে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও নিউজ বিক্রির তাগিদ থেকে নারীদের উপর অনেক সময় মতাদর্শিক আক্রমন করা হয়। এই নিউজ তৈরির ক্ষেত্রে একটি গাইডলাইনের প্রয়োজন আছে।
মৌলভীবাজারের সাংবাদিক এস এ কাকন বলেন, বাংলাদেশের জেলা শহরগুলোতে প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনগুলো প্রধানত ছেলেদের ক্লাব। এখানেও যৌন হয়রানির কারণে নারীরা সাংগঠনিক কাজে অংশগ্রহণ করতে পারে না। নারীর জন্য প্রেসক্লাবের সদস্য হওয়াও অনেক কঠিন।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেই সঙ্গে কিভাবে নারী সাংবাদিকরা সাহসের সাথে নিজেদের কর্মস্থলে টিকে আছেন, নিজেদের পেশা ধরে রেখেছেন, সেই বিষয়গুলো তুলে ধরা হয়।
দৃকের পক্ষ থেকে আলোকচিত্রী শহিদুল আলম, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ ও সাংবাদিক ফারহানা হক নীলা উপস্থিত ছিলেন।
দৃক বিগত অক্টোবর ২০২১ ‘বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ নিয়ে একটি গবেষণা কাজের উদ্যোগ নিয়েছে। এই গবেষণার অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে, শুনেছে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামেরে গল্প।
এই কাজের উপর ভিত্তি করে দৃক পিকচার লাইব্রেরি ‘বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা’ শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি শনিবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করা হয়।
এ প্রদর্শনী শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




