দুদিন ঢাকার যেসব সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী দুদিন ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সেজন্য প্যারেড স্কয়ারের আশপাশের সড়কে গাড়ি চলাচল হবে নিয়ন্ত্রিত।
গাড়ির জন্য প্যারেড স্কয়ারের অনুষ্ঠানকেন্দ্রিক ২১টি স্থান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সেই ডাইভারসন পয়েন্টগুলো হচ্ছে- সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভ রোড ক্রসিং পূর্ব প্রান্ত, মহাখালী ক্রসিং ফ্লাইওভার উত্তর, মহাখালী ক্রসিং রেলগেট, প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, আগারগাঁও উচ্চ বিদ্যালয়, মিরপুর ১০ নম্বর, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট অফিস গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফুট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং গণভবন ক্রসিং।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচলে এই বিধিনিষেধ থাকবে।
আর ১৭ ডিসেম্বর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানের জন্য করা হয়েছে ১২টি ‘ডাইভারশন পয়েন্ট’।
এগুলো হচ্ছে- ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া এভিনিউ পূর্ব প্রান্ত, মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত, ধানমণ্ডি ২৭ পূর্ব প্রান্ত, আড়ং ক্রসিং, আসাদ গেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং সোহরোওয়ার্দী হাসপাতাল গ্যাপ।
দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বিধি নিষেধ থাকবে।
এছাড়া আজ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যাতায়াতের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সড়কে সাধারণের গাড়ি চলাচলে বাধা থাকবে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে


