ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:২৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দুবাই-আবুধাবি বাণিজ্যিক ফ্লাইট শুরু ৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বুধবার এ তথ্য জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন।

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৩০ মার্চ থেকে চীন ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। বন্ধ হয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইগামী ফ্লাইটও। এরপর কয়েকদফা বাড়ানো হয় ফ্লাইট বন্ধের নির্দেশনা।

তবে কাটতে শুরু করেছে অচলাবস্থা। ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে আন্তর্জাতিক রুট। আজ নতুন নির্দেশনায় এই রুটে আবার ফ্লাইট চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান।

উল্লেখ্য, আবুধাবি ও দুবাইয়ে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে।

-জেডসি