ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৩:৪৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

দুর্গম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিমাসে আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষা কর্মকর্তাদের চর ও দুর্গম অঞ্চলের বিদ্যালয় গুলোতে আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উপজেলা থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি, টিআরসি এর ইনস্ট্রাক্টর ও সহকারী ইনস্ট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে দুইবার এবং সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারদের প্রতি সপ্তাহে কমপক্ষে একবার চরাঞ্চল দুর্গম অঞ্চলের বিদ্যালয়সমূহ আকস্মিক পরিদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশ দেয়।

ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত নির্দেশে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী সুপারদের চর অঞ্চলের বিদ্যালয়সমূহ দুর্গম অঞ্চলে বিদ্যালয়সমূহ প্রতিমাসে কমপক্ষে একবার আকস্মিক পরিদর্শন করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে,ভবিষ্যতে এসব কর্মকর্তাদের আওতাধীন কোনো বিদ্যালয়ে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

-জেডসি