দুর্গাপূজা: ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে চারদিকে চলছে নানা আয়োজন। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।
ভক্তদের হৃদয় ছুঁতে কারিগরদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন পূজার আয়োজকরা।
শনি ও বেববার রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে।
রমনা কালী মন্দিরে প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। খড় দিয়ে কাঠামো তৈরির কাজ, বেনায় মাটির প্রলেপ দেয়া ও শুকানোর কাজ শেষ। এখন মাটির প্রলেপের ওপর সাদা রঙ দেয়ার কাজ করছেন প্রতিমা শিল্পীরা। শুকিয়ে গেলে রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে দেবীর প্রতিচ্ছবি। এর বাইরে মন্দির আঙিনা পরিষ্কার ও পূজামণ্ডপ নির্মাণের কাজ চলছে।
প্রতিমা তৈরির কারিগর রবিন পাল বলেন, প্রতিমা তৈরি ও শুকানোর কাজ শেষ হয়েছে। এ কাজে সহযোগিতা করছেন আরো একজন। সাদা রঙের কাজ শেষ করার পর রঙ-তুলি দিয়ে দেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার কাজ শেষ করা হবে।
তিনি আরও জানান, রাজধানীর আজিমপুর, বারিধারা, কলাবাগান, ফার্মগেটের তেজকুনিপাড়াসহ বেশ কয়েকটি জায়গায় তাদের তৈরি প্রতিমা পাঠানো হবে। পাশাপাশি রমনা কালী মন্দিরেও একটি প্রতিমা স্থাপন করা হবে। তারা মোট ছয়জন কাজ করছেন এখানে।
শ্রী শ্রী রমনা কালী মন্দির শ্রী মা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি উৎপল সাহা বলেন, প্রতিমার কাঠামো নির্মাণ, মাটির প্রলেপ দেওয়া ও শুকানোর কাজ শেষ হয়েছে। এখন রঙের কাজ চলছে। পাশাপাশি চলছে মণ্ডপ নির্মাণ ও আনুষঙ্গিক কাজ।
রাজধানীর রমনা কালী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার নর্থব্রুক হল রোডের জমিদার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। বেশিরভাগ প্রতিমাতেই চলছে রঙ তুলির কাজ।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, রোববার মহালয়া তিথির মধ্য দিয়ে মর্তলোকে আহ্বান জানানো হয়েছে দেবী দুর্গাকে। মাতৃত্ব ও শক্তির প্রতীক দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা পা রাখেন মর্ত্যলোকে, ছয় দিন পর ষষ্ঠীতে হবে দেবীর বোধন।
মহালয়ার আরও একটি দিক হচ্ছে, এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুযায়ী, এই দিনে প্রয়াতদের আত্মা মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াতদের আত্মার এই সমাবেশকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষেরও শেষদিন এটি।
রোববার ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশে মণ্ডপে-মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা। হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের এই শুক্ল পক্ষকে বলা হয় দেবীপক্ষ।
রোববার ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, ভোর ৬টা থেকে সকাল ৭টাটা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান হয়েছে। এছাড়া সকাল ৯টায় পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ এবং সাড়ে ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


