ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে শারাপোভা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

বছরের শুরুতেই দুর্দান্ত সূচনা করলেন মারিয়া শারাপোভা। গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তাতজানা মারিয়াকে সরাসরি সেটে হারিয়ে আসরটির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন এ রাশিয়ান নারী তারকা।

 

এদিন মাত্র ৭৮ মিনিট সময়ে ৬-১ ও ৬-৪ সেটে জার্মান প্রতিপক্ষকে উড়িয়ে দেন শারাপোভা। ডোপ নিষেধাজ্ঞা থেকে ফিরে এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেলছেন তিনি।

 

২০০৮ সালে মাত্র ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন শারাপোভা দ্বিতীয় রাউন্ড খেলবেন ভারভারা লেপচেঙ্কো ও আনাস্তাসিজা সেভাস্তোভার মধ্যে জয়ীর সঙ্গে।