ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৫২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দুর্নীতি মামলায় খালেদার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 
 
আজ বুধবার আদালত সূত্রে জানা গেছে,  গত ৫ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত যুক্তিতর্কের শুনানির জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর দিন ধার্য রেখেছিলেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বুধবার ওই মামলায় যুক্তিতর্কের শুনানি হওয়ার কথা থাকলেও খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছা প্রকাশ করায় তা মুলতবি করা হয়। 
 
এর আগে, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে বিশেষ আদালতের এজলাসে এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। পরে ৫ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত তারিখে পরিত্যক্ত কারাগারের বিশেষ আদালতে খালেদা জিয়াকে হাজির করা হয়।