দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষে, ঢাকা দ্বিতীয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
বায়ুদূষণ দিন দিন বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দুষণ থেকে যেন কোনো ভাবেই রেহাই নেই এই শহরের। আজ মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
দিল্লির বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ২৫০, আর ঢাকার স্কোর ২১২। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তৃতীয় অবস্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু (স্কোর ২০৫), চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৯৯) এবং পঞ্চম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (স্কোর ১৮১)।
বায়ুমানের একিউআই স্কোর অনুযায়ী শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ। খুব অস্বাস্থ্যকর অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকা এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দূষিত বায়ু শ্বাসনালী ও ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। তাই দূষিত শহরে বাসরত মানুষদের মাস্ক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











