ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দেবীর পর প্রযোজক জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

জয়া আহসান দুই বাংলার জনিপ্রয় অভিনয়শিল্পী। ২০১৮ সাল জয়ার কাছে খুবই স্পেশাল। প্রযোজক হিসেবে তিনি সাফল্য পেলেন এ বছর। চলতি বছরেই জয়ার প্রযোজনা সংস্থা ‘C-তে সিনেমা’র প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছে। সদ্য ৫০ দিন পেরিয়ে গেল সে ছবি। এর মধ্যেই নিজের প্রযোজনায় পরের ছবির কথা ঘোষণা করলেন নায়িকা।

 

জয়া প্রযোজিত পরের ছবির নাম ‘ফুড়ুৎ’। তিনি শেয়ার করলেন, ‘‘দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে। দু’-তিনটে পাইপলাইনে ছিল। আমি ভাবলাম ‘দেবী’র একেবারে অপোজিট কিছু করলে কেমন হয়। সেখান থেকেই ‘ফুড়ুত্’-এর ভাবনা। বাকিটা আর ক’দিন পরে বলব।’’

 

এখনই   গল্প নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ জয়া। তবে তিনি জানালেন, এটা একটা কমেডি ড্রামা, মানবিক গল্প। জয়ার দাবি, ‘‘ছোটরাও এটা খুব পছন্দ করব। ‘দেবী’ যেমন বাংলাদেশের জন্য একটু নতুন ছিল। এটাও তেমনই হবে।’’ নতুন বছরের প্রথম দিকেই শুটিং শুরুর ইঙ্গিত দিলেন তিনি।

 

আর অভিনয়? ‘দেবী’র মতো এই ছবিতেও অভিনেত্রী জয়াকে পাবেন দর্শক? জয়ার কথায়, ‘‘এটা হিরো, হিরোইন বেসড ছবি নয়। আর নিজের প্রোডিউস করা ফিল্মে অভিনয় করতে চাই না। অন্য কাউকে চাইছি। একটা চরিত্রের কিছু নির্দিষ্ট চাহিদা আছে। যদি পছন্দমতো কাউকে শেষ পর্যন্ত না পাই, তখন হয়তো আমি করব।’’