ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৯:১৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

দেরিতে ছাড়ল ট্রেন, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বেশির ভাগ ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেলেও উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ও চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বেশ দেরিতে স্টেশন ছেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি স্টেশন ছেড়ে যায় ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে।

এ ছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটি ছেড়ে যায় ১ ঘণ্টা ৫ মিনিট বিলম্ব করে।

এসব ট্রেনের যাত্রীরা গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

তারেক নামে এক যাত্রী বলেন, এক প্রকার যুদ্ধ করে টিকিট পেয়ে ভেবেছিলাম আর কষ্ট করতে হবে না। কিন্তু এখন দেখি ভোগান্তির শেষ নেই।

সারোয়ার নামে এক যাত্রী বলেন, ভোরে সাহরি ও নামাজ শেষ করে স্টেশনে এসেছি। কিন্তু ট্রেন ঠিক সময়ে ছাড়েনি। এতে আমি মানিয়ে নিতে পারলেও আমার বৃদ্ধ মা ও শিশুসন্তানের ভোগান্তি কে দেখবে?

গতকাল বুধবার ঈদযাত্রার প্রথম দিনে রংপুর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস বিলম্বে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

ঈদ করতে প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়বেন ৫৩ হাজার মানুষ। তারমধ্যে আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।

ঈদকে সামনে রেখে গত ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হয়।

আগামী ১ মে থেকে ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।