দেশকে ভালোবেসেই রাজনীতি করি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারে এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের ভাগ্য কীভাবে গড়ব তার ওপর গুরুত্ব দিয়েছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবসময় এটাই চিন্তা করি দেশের জন্য কতটুকু কাজ করতে পারব। দেশটা আমাদের, দেশকে ভালোবেসেই রাজনীতি করি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে তথ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সম্পদ বিদেশিদের কাছে তুলে দিবো, দেশের মানুষের কাজে না লাগিয়ে; এ নীতি নিয়ে আমরা বড় হইনি। এ নীতি নিয়ে আমরা তৈরি হইনি। আমরা নীতি নিয়ে চলি। আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। এখানে আমার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা চাওয়া-পাওয়া নেই। আমি শুধু দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করে যেতে চাই। বাংলাদেশকে যাতে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি।
শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে যারা ক্ষমতায় এসেছিল, বিএনপি-জামায়াত, তাদের কার্যক্রম আপনারাই ভালোভাবে জানেন, কীভাবে তারা সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে, ১০ ট্রাক অস্ত্র কারবারি থেকে শুরু করে, এমন কোনো অপকর্ম নাই তারা যা না করেছে। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সারা বিশ্বে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের মান-সম্মান ধূলায় লুণ্ঠিত হয়েছিল। তাদের অপকর্মের ফলে সাতটা বছর হারিয়ে গেল।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ নির্বাচনে আমরা সরকার গঠন করি। আমার কাছে সরকার গঠনের মানে হল দেশের মানুষের সেবা করার একটা সুযোগ পাওয়া। সরকারে এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের ভাগ্য কীভাবে গড়ব তার ওপর গুরুত্ব দিয়েছি। সেভাবেই কাজ করে গেছি। যার ফলাফল দেশের মানুষ পেয়েছে। আজকে একেবারে তৃণমূল মানুষের ভাগ্য যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে জন মানে কিছু গোষ্ঠী বা দল সৃষ্ট দুর্যোগ। সেগুলো আমাদের মোকাবেলা করতে হয়েছে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










