দেশজুড়ে চলছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
সারাদেশে ক্ষুদে শিক্ষার্থীদের নির্বাচন শুরু হয়েছে। দেশের মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি) ও দাখিল মাদরাসায় এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। বিকেলে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।
ভোট কক্ষে জাতীয় পর্যায়ের ভোটের মতোই পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টরা উপস্থিত রয়েছে। তারা নানাভাবে ভোটারদের সহায়তা করছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। শিক্ষার্থীদের এ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করতে সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন। এ সময় তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।
দেখা যায়, বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে সাদাকালো ও রঙিন কাগজে হাতে লেখা পোস্টার ঝোলানো হয়েছে। সেসব পোস্টারে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়েছে। একই সঙ্গে এসব পোস্টারে প্রার্থীরা তাদের নির্বাচনী নানা ইশতেহারও তুলে ধরেছে।
নির্বাচন উপলক্ষে সকাল ৭টা থেকে স্কুল ড্রেস পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করতে শুরু করে। বিদ্যালয়ের মাঠে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে ক্লাস রুমে গিয়ে সেখানে বসানো ভোট বক্সে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে আসছে শিক্ষার্থীরা।
তফসিল অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মনোনয়নপত্র আহবান করা হয়। ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেয়ার শেষ দিন ছিল। যাচাই বাছাই শেষে ১৮ জানুয়ারি বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর দেশের ৮টি বিভাগ ও ৮টি মহানগরের আওতাধীন ৫৫৯টি উপজেলা/থানায় মোট ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ হাজার ৫৪২টি দাখিল মাদরাসা রয়েছে।
এবার মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৩১ হাজার ৭২টি ও মাদরাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে প্রার্থীরা অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছে। তাদের মধ্যে ৬২ লাখ ৫১ হাজার ৬৮৩ জন ছাত্রী (৫৪ দশমিক ১০ শতাংশ) রয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন’র আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে দেশে সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







