ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

দেশজুড়ে শীত আসছে হালকা চালে

অনু সরকার | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

দেশজুড়ে শীত আসছে হালকা চালে

দেশজুড়ে শীত আসছে হালকা চালে

এই হেমন্তে সবুজ ঝাসের ডগায় ভোরের শিশির আর কাঁচা-পাকা ধানের শীষে মুক্তোদানা শীতের আগমনের জানান দিচ্ছে। রাতে কুয়াশার আবরণ আর সকালে শিশির বিন্দু দেখা যাচ্ছে প্রকৃতির বুকজুড়ে।

উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। সকাল-সন্ধ্যা ঘাসের ওপর মুক্তোর মতো দেখা যাচ্ছে শিশিরের কণা। ভোরের প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডাঠাণ্ডা ভাব। গাছ থেকে ঝরছে পাতা, ঝরছে শিউলি ফুল। শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি।

শীতের মেজাজ আসতে শুরু করেছিল। হেমন্তের আগমনেই শুরু হয়ে যায় শীতকে উপভোগ করার পালা। তবে এবারে আবহাওয়ার মেজাজ যেন ছিল খানিকটা অন্যরকমের। বিশেষ করে রাজধানী ঢাকাতে। সকালটা একটু শীত অনুভুত হলেও সারা দিন তার পাত্তা নেই।

তবে দেশের উত্তর অঞ্চলে শীত পরতে শুরু করেছে। হিমালয়কন্যা পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই। ঠাকুরগাঁওয়েও একই অবস্থা। রাজশাহীতেও গত দু’দিন ধরে কিছুটা শীত অনুভুত হচ্ছে।  উত্তর জনপদে নেমে এসেছে তাপমাত্রার পারদ। আর এবার পালা রাজধানী ঢাকার পারদ নামবার।

আবহাওয়া দফতর বলছে, এই সপ্তাহ থেকেই সন্ধ্যা থেকে শীতের আমেজ নামতে পারে। ফলে তাপমাত্রা আরও খানিকটা নামবার সম্ভাবনা রয়েছে এই কয়েক দিনের মধ্যে। ফলে 'ঝুপ' করে শীত নামার অপেক্ষা এবার শুরু করতেই পারে দেশবাসী।

তাদের মতে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, তবে শীত পাকাপাকিভাবে এখনই আসছে না। এই সপ্তাহে শীতের হালকা দেখা মিললেও , কমলালেবু খেতে খেতে রোদ পোহানোর সুখ এখনই পাওয়া যাবে না। তার জন্য আর কয়েকদিনের অপেক্ষা বাকি রয়েছে।