ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২৩:২৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। শনিবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী ৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।