দেশবাসীর মর্যাদাহানিকর অন্যায় কাজ আমি করি না: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, তিনি কখনো এমন কোনো অন্যায় কাজ করেন নি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুন্ন করতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও (ডব্লিউবি) বুঝতে পেরেছে যে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার সরকারের বিরূদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল।
প্রধানমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের ওয়াাশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দফতরে আমার সাম্প্রতিক সফরের সময়) আমি দৃঢ়ভাবে বলেছিলাম যে, বাংলাদেশের জনগণের মর্যাদা ক্ষুনকারী কোনো অসৎ উদ্দেশ্যকে আমি কখনই সমর্থন করব না।”
ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ বিশ্বব্যাংক বুঝতে পেরেছে যে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।”
তিনি বলেন, বিশ্বব্যাংকের সদর দপ্তরে আলোচনার সময় তিনি আরো একবার বিশ্বব্যাংকের উদ্দেশ্যমূলক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনার বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান যে দেশে বর্তমানে (মে পর্যন্ত) মজুদকৃত খাদ্যশস্যের পরিমাণ ১৬.২৭ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, “মোট খাদ্যশস্যের মধ্যে চালের পরিমাণ ১২.২৫ লাখ মেট্রিক টন, গম ৩.৯৬ লাখ মেট্রিক টন এবং ধানের পরিমাণ ৯ হাজার মেট্রিক টন।”
প্রধানমন্ত্রী বলেন, দেশে সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে (২৩ মে ২০২৩) এ পর্যন্ত ৬ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ ৮০ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের নতুন নতুন এলাকায় ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সার্ভে কার্যক্রম জোরদার করা হয়েছে।
জাপা সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশ ২০২৬ সালের পর, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা পাবে না।
তিনি বলেন, “এটি ভারতে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি বিবেচনায় নিয়ে ভারতের সাথে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সিইপিএ স্বাক্ষরিত হলে, ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে জিডিপি ১.৭২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।”
আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ কর্মরত প্রবাসী রয়েছেন।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











