দেশসেরা জেলা প্রশাসক উম্মে সালমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৯ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
দেশের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেনে উম্মে সালমা তানজিয়া। অফিসে কাজের পদ্ধতি বদলে দিয়ে কিভাবে দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করা যায় সেটির উদাহরণ রাখলেন ফরিদপুরের এই জেলা প্রশাসক। আর সেজন্য এ বছর শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সরকারের ক্যাবিনেট ডিভিশন তাকে এ স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের বরাত দিয়ে একই দফতর থেকে সিনিয়র সহকারী সচিব শিরিন শবনম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার প্রদানের জন্য আইসিটির মাধ্যমে নাগরিকসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে দেশসেরা জেলা প্রশাসক (নাগরিক সেবা) নির্বাচন করা হয়েছে।
ফরিদপুর জেলার নানা ধরনের সরকারী সেবা মানুষের জন্য সহজলভ্য করেছেন এই জেলা প্রশাসক। বিশেষ করে জেলার বিভিন্ন ভূমি অফিস, পাসপোর্ট অফিস এবং জেলা প্রশাসনের অফিসে সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে তার উদ্যোগের ফলে।
জেলার বিভিন্ন সরকারী অফিসে হয়রানী মুক্ত নাগরিক সেবা দেবার লক্ষে তানজিয়া `সুশাসনে গড়ি সোনার বাংলা` শীর্ষক শ্লোগান নির্ধারণ করেন।
উম্মে সালমা তানজিয়া মনে করেন, কাজের পদ্ধতি বদলে দেবার মাধ্যমে দুর্নীতি মোকাবেলা সম্ভব। জেলা প্রশাসনের বিভিন্ন কাজের ক্ষেত্রে অনলাইন সেবা চালু করেছেন তিনি। ফলে আগের তুলনায় কাজের গতি যেমন বেড়েছে তেমনি অর্থ লেনদেনের ঘটনাও কমে আসছে।
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতি পাওয়ায় ঢাকায় চলমান ডিজিটাল ওয়ার্ল্ড অনুষ্ঠানে তাকে পুরষ্কার দেয়া হবে।
উম্মে সালমা তানজিয়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জন্ম গ্রহণ করেন। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৯৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন। এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের মার্চে উপসচিব হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) এ কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







