দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পারিবারিক পেশা থেকে তারা যেন বিমুখ না হয়, সেজন্য সামাজিক অনুপ্রেরণা ও সরকারি প্রণোদনা দেওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
পরিবেশ সচেতন উদ্যোক্তাদের দ্বারা রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে (উত্তর) আয়োজিত ‘বাহারি চারু ও কারুশিল্পের প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
উদ্যোক্তাদের মধ্যে তাসলিমা মিজি ও ফারহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, স্থপতি মোস্তফা খালিদ পলাশ ও ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ। প্রদর্শনীর আয়োজক ও পরিকল্পনাকারীদের পক্ষ থেকে সাফিয়া শামা আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশীয় শিল্পের ধারণ, সংরক্ষণ ও বিকাশে নারীদের সফল ও সরব উপস্থিতি রয়েছে। করোনাকালীন পারিপার্শ্বিকতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছেন।
স্পিকার ন্যায্যমূল্যে পরিবেশবান্ধব পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান।
চারু ও কারুশিল্পের নাজুক অবস্থা উন্নয়নে সচেষ্ট থাকার জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের সফলতাগুলোকে সেলিব্রেট করতে হবে। ঈদ ও পূজার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসকে উদ্দেশ্য করে মেলা আয়োজিত হলে সে আয়োজন ফলপ্রসূ হবার সম্ভাবনা তৈরি হবে।
জননন্দিত বাচিক শিল্পী শিমুল মুস্তাফার কবিতা ও গানের ফিউশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রদর্শনী অনুষ্ঠানে চারু ও কারু শিল্পের ২০টি স্টল, আমন্ত্রিত অতিথি, দর্শনার্থীসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











