দেশের এক কোটি ৯০ লাখ শিশু ঝুঁকিতে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে এক কোটি ৯০ লাখ শিশু। আজ শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নতুন প্রতিবেদনে বলা হয়, সাইক্লোন-বন্যা এবং পরিবেশ পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের প্রতি তিন জন শিশুর একজন। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া ১ কোটি ৯৪ লাখ শিশুর মধ্যে ১ কোটি ২০ লাখ শিশু নদী ভাঙনের এলাকা কিংবা এর কাছাকাছি থাকে। ৪৫ লাখ শিশুর বসবাস উপকূলীয় এলাকায়। খরার ঝুঁকিতে রয়েছে আরও ৩০ লাখ শিশু।
ইউনিসেফের গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন সিমন ইনগ্রাম। তিনি জানান, বাংলাদেশের শহরগুলোতে প্রায় ৬০ লাখ জলবায়ু উদ্বাস্তু রয়েছে এবং এ সংখ্যা দিন দিন বাড়ছে। বন্যাজনিত বিপর্যয়গুলো চরম পর্যায়ের হয়ে থাকে এবং প্রায় প্রতি বছরই এ ধরনের ঘটনা ঘটে।
ইউনিসেফ জানায়, বাংলাদেশে অতীতের তুলনায় পরিবেশ বিপর্যয় রোধ, ভূসংস্থান, ঘনবসতিপূর্ণ এলাকা বা দুর্বল অবকাঠামো থেকে অনেকটাই উন্নয়ন ঘটেছে। তবুও, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কমেনি মৃত্যুঝুঁকি। সংস্থাটির দাবি, বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশু।
২০৫০ সাল নাগাদ, পরিবেশ বিপর্যয়ের কারণে ভুক্তভোগীদের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশঙ্কা ইউনিসেফের। প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুরা রয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থায়।
ঝুঁকি মোকাবিলায় আরও বেশি করে উদ্যোগী হওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- আম খেলে কি ওজন বাড়ে?
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল











