ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৪:২৬:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশের করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২০ হাজার ২৫৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন।

এ নিয়ে দেশটিতে মোট ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন কোভিড রোগী শনাক্ত হলেন। একদিনে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১১৬ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ছিল ২৯.২১ শতাংশ।

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের জন্য দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

এরপরেই রয়েছে চট্টগ্রাম, সেখানে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এরপরে খুলনা বিভাগে মৃতের সংখ্যা ৪৫ জন।