দেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি’র ইতিহাস সৃষ্টি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
দেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়। এশিয়ান আরচারিতে বাংলাদেশের এই তিন কন্যা প্রথম পদক পেয়েছিন।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর ৫ম দিনে আজ বুধবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারীদের দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।
প্রথম পদক জয়ের পর দিয়া বলেন,‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিনজনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এলো। আপনারা জানেন, আমরা ফাইনালে গেছি এবং তিনজনের হাতেই ব্রোঞ্জ মেডেল উঠলো।’
উল্লেখ্য, এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছেন দিয়া।
বিউটি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল তখন কোচের দিকে তাকিয়েছিলাম। কোচ আমাকে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে। চেস্ট গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি, ভাল করব ও সাফল্য অর্জন করব।’
নাসরিন বলেন, ‘আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি। কোন ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীনে নজর দেয়ায় এখানে তিনজনই ভাল করতে পেরেছি।’
শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











