দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ১৪ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হায়-হুতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৩ মে) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে যেন খাদ্যের ঘাটতি না হয়, সেজন্য খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। একটু জায়গাও ফাঁকা রাখা যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভালো অবস্থানে আছে এবং এই অবস্থানে থেকেই আরও এগিয়ে যাবে। তবে সরকারি ব্যয় সংকোচনের জন্য কিছু ক্ষেত্রে আমরা কাটছাঁট করছি। সতর্কতা অবলম্বন করছি।
বৈঠকে শ্রীলঙ্কা, ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এসময় নেতারা বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছে। তারা দিবাস্বপ্নে বিভোর। এরা ষড়যন্ত্রকারী। দেশ যখন এগিয়ে যায়, এদের ভাল লাগে না। তাই তারা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আগামী ৬ মাস খুব ক্রিটিক্যাল সময়। এই সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাশিদুল আলম, রমেশ চন্দ্র, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











