ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়ার সিনপটিক  অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপুর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ; বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেতে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ,মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৪ মিনিটে।
অন্যদিকে, আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহীূ,রংপুর,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা অঅকাশসহ সারাদেশের আবহাওয়া  শুষ্ক থাকতে পারে।  অপরিবর্তিত থাকতে পারে দেশের রাত ও দিনের তাপমাত্রা।
আগামী পাঁচদিনের আগাম আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।