ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:৩৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি গভীর নিম্নচাপ অতিক্রম করছে। সেজন্য আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

এর বাইরে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।

এদিকে মৌসুমী গভীর নিম্নচাপ অতিক্রম করায় সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

-জেডসি