দেশের সাধারণ মানুষও পেনশন পাবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সবার জন্য পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া বাজেট অধিবেশনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, সরকারি পেনশনপ্রাপ্তরা দেশের সমগ্র জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সমগ্র জনগণের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ শিগগিরই গঠন করা হবে।
তিনি বলেন, এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এখন দেশের সাধারণ মানুষদের জন্যও পেনশন চালুর পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার।
অসুস্থতা নিয়েই বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাজেট উত্থাপন শুরু করার কিছুক্ষণ পর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ জানান। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন প্রধানমন্ত্রী।
প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন করেননি।
আ হ ম মুস্তফা কামাল বলেন, পেনশনারদের পেনশন পাওয়ার হয়রানি লাঘরে উদ্দেশে “ইএফটি” এর মাধ্যমে পেনশন প্রদানের কার্যক্রম শুরু হয়েছ। মাসে মাসে ব্যাংক বা হিসাবরক্ষণ অফিসে হাজিরা ব্যাতিরেকে পেনশনারগণ যেন তাদের ব্যাংক বা মোবাইল হিসাবে পেনশন পেতে পারেন, সেই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ইতিমধ্যে ২৭ হাজার পেনশনারের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি’র মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। আগামী অর্থবছরের মধ্যেই সব পেনশনারকে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ বীমা আওতার কথাও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স নামে একটি ব্যবস্থা থাকলেও এটি প্রকৃতপক্ষে কোনো বীমা নয়। সব কর্মচারীকে বীমার আওতায় আনার লক্ষ্যে প্রচলিত ব্যবস্থার সংস্কার করে জীবন বীমা করপোরেশনের সহযোগিতায় সমন্বিত একটি বীমা ব্যবস্থায় রূপান্তরিত করা হবে।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। এবারের বাজেট দেশের ৪৮তম বাজেট। আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী










