ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:৩৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৬ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরের কেন্দ্রেও পরীক্ষা শুরু হয়। চলে সাড়ে ১২টা পর্যন্ত। 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার ইউনিট মিলে দুই লাখ ৯৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার মোট আসন ৫ হাজার ৯৬৫টি। সে হিসাবে আসন প্রতি লড়বেন প্রায় ৫০ জন পরীক্ষার্থী। 
জানা যায়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮৬টি। এ ইউনিটে মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৪২ জন পরীক্ষার্থী। 

এ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়াও, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।