দেশে এই প্রথম পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়াল, মৃত্যু ১৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার
দেশে এই প্রথম পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়াল, মৃত্যু ১৬
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন। দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে ২৬৭৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ২ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৩টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১১ হাজার ১৩৮টি। নমুনা পরীক্ষা করেছি ১০ হাজার ২০৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৮৫২টি।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৮৬ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছে ১২ জন এবং বাসায় মারা গেছে ৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ২০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর ১ দশমিক ৪৪ শতাংশ।’
তিনি আরও বলেন, নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় সাত জন, চট্টগ্রামে পাঁচ জন, সিলেটে এক জন এবং রংপুর তিন জন। এই রোগীদের মধ্যে হাসপাতালে ১২ জন এবং বাসায় ৪ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন নারী। আইসোলেশনে নতুন করে তিনশো জন আছেন।
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৫১ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৬০২ জন, মারা যায় ২১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











