দেশে একদিনে করোনায় ২১৮ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩৬৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
ফাইল ছবি।
দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ৮৪ জন। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গত ২৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৩ জন, ৬৭ দশমিক ৭০ শতাংশ এবং নারী ৬ হাজার ৬৮২ জন, ৩২ দশমিক ৩০ শতাংশ।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ১৯ দশমিক ০৩ শতাংশ, শনাক্ত বেড়েছে ৫৭ দশমিক ৭৮ শতাংশ, নমুনা পরীক্ষা বেড়েছে ৫৯ দশমিক ৯১ শতাংশ এবং সুস্থতা বেড়েছে ৩৭ দশমিক ৮৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন রয়েছেন। এদের মধ্যে ১৫৬ জন সরকারি, ৪৯ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। ঢাকায় শনাক্তের হার ৩০ দশমিক ০৯ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন। যা ২৪ দশমিক ৮৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন। গতকাল ৩৭ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৩ হাজার ৯৭৫ জন। গতকালের চেয়ে আজ ৪২ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ৮১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৮ শতাংশ বেশি।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







