দেশে এখন চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না: মতিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যা বলে, তা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাই করেন।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে জামালপুর সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
মতিয়া বলেন, দেশে এখন আর চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না। বাংলাদেশে কিছু রাজনৈতিক কবিরাজ আছে, যারা দেশের দুঃসময়ে ভবিষ্যতবাণী করেন। আর শেখ হাসিনা এসব রাজনৈতিক কবিরাজদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ৬ দফা প্রশ্নে মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল, বঙ্গবন্ধু মানুষকে মুক্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, আপনারা আলোকিত ও উন্নত দেশের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দেবেন, শেখ হাসিনা দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। যেখানে নিজেদের থাকার জায়গা হয় না, সেখানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তিনি চাইলে তাদের বিজিবি-আর্মি দিয়ে বিতাড়িত করতে পারতেন, কিন্তু তিনি মানবতার মা, তা করেননি।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী (নাদেল), সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল প্রমুখ।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



