ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:৩২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশে করোনার থাবায় প্রাণ গেলে ৩২ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

দেশে করোনার থাবায় প্রাণ গেলে ৩২ জনের

দেশে করোনার থাবায় প্রাণ গেলে ৩২ জনের

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, গতকাল এ সংখ্যা ছিল ২৫। এ সময়ের মধ্যে নতুন করে ৬৯৮ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

ঈদের কারণে বেশ কয়েকটি ল্যাব বন্ধ ছিল। এ ছাড়াও নমুনা সংগ্রহ কম থাকায় গত কয়েকদিন পরীক্ষাও কম হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৫ শতাংশ। এই হার আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।