দেশে করোনায় আক্রান্ত ৩৯২ চিকিৎসকসহ হাজার স্বাস্থ্যকর্মী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশে আরো ৩২ জনসহ মোট ৩৯২ চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিতদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার এক জনে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মোহা. শেখ শহীদ উল্লাহ বলেন, সারাদেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ২৯৮ জন।
সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশে মোট ৩১১ জন নার্স করোনায় আক্রান্ত। এদের মধ্যে পাঁচজন সন্তানসম্ভবাও রয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন ৪৫০ জন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক, ৩১১ জন নার্স ও ২৯৮ জন অন্য স্বাস্থ্যকর্মীসহ মোট ১ হাজার ১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্বপালনকারী ৪২০ পুলিশ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন পুলিশ সদস্য ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। কোনো পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। এরপর ২১ এপ্রিল সরকারি এই বাহিনীতে আক্রান্তের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। তবে এরপর সংক্রমণের গতি আরও বেড়ে যায়। ২৩ এপ্রিল এই সংখ্যা ছিল দুই শতাধিক। ২৬ এপ্রিল ৩৯৩ জন ও ২৯ এপ্রিলের হিসাবে এই সংখ্যা ছিল ৪২০ জন। আর এই ৪২০ জনের প্রায় ৬০ ভাগ, ২৪০ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
এদের বাইরেও আরও এক হাজার ২৬ জন পুলিশ সদস্য কোয়ারেনটাইনে আছেন। সংশ্লিষ্টরা বলছেন, কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় আগামীতে পুলিশ সদস্যদের আরও বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সংক্রমণের ঝুঁকি কমাতে পুলিশ সদস্যদের মধ্যে পিপিই, মাস্ক ও হ্য্যন্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ইক্যুইপমেন্ট সরবরাহ করা হয়েছে। পালা করে ডিউটি করানোসহ নেওয়া হয়েছে নানা কৌশল। আর আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে এসব হাসপাতালে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনায় চলমান এই সময়ে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ পিছুপা হবে না। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করবেন।
চলমান করোনা পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ের পুলিশ ও র্যাবকে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন আইজিপি। এই দুর্যোগের সময় কেউ দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




