দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে বুধবার (০১ এপ্রিল) দুপুরে এই তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এই নিয়ে ৬ জন মারা গেলেন। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৪।ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ১৫৭ জনের নমুনা সংগ্রহ করে। তার মধ্যে তিনজনের শরীরে করোনার সংক্রমণ পান তারা।
আইইডিসিআরের তথ্যমতে, আক্রান্তদের তারা তিন দিন পরপর পরীক্ষা করেন। প্রথমবার কোভিড-১৯ নেগেটিভ এলে ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা হয়। পরপর দুটি টেস্ট নেগেটিভ হলে তাকে বাড়ি ফেরার ছাড়পত্র দেয়া হয়।
জাহিদ মালেক বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশ্ববাসী আশ্বস্ত হয়েছে। আমরা বলতে চাচ্ছি, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করছি। হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। সরকারি হাসপাতালে ৫০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। তিনশ আনা হচ্ছে। হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হলেও পরে এই তালিকায় যোগ হয় আরও ৪৮ জনের নাম। গতকাল পর্যন্ত সর্বমোট ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়। তাদের মধ্যে পাঁচজন মারা যান। আর সংক্রমণমুক্ত হন ২৫ জন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










