ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৮:১১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

দেশে করোনায় আরও ২২৫ প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার

দেশে করোনায় আরও ২২৫ প্রাণহানী

দেশে করোনায় আরও ২২৫ প্রাণহানী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৬০ জন। এ ছাড়া খুলনায় ৫৪, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২০, বরিশালে ৯, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১৪ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১০২ জন নারী।

এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৫ জনের বয়স ৬০ বছরের বেশি।

এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫২, ৪১ থেকে ৫০ বছরের ৩১, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৭ জন, ১১ থেকে ২০ বছরের ৩ এবং দশ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।