ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:২৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

দেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।  

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৬০৪ জনের। আর পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৯৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৪, খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ ও ময়মনসিংহে ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের। করোনায় মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।