ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৪৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশে করোনায় আরও ৩১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার

দেশে করোনায় আরও ৩১ জনের প্রাণহানি

দেশে করোনায় আরও ৩১ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৮৩৮ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৬৬৬ জন। মোট শনাক্ত হয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।
 
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।