ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:০৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩০৫৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩০৫৭

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩০৫৭

দেশে করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭০৯ জন। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

আজ মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৯৬ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং সাতজন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২৯ শতাংশ।

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।