ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:১৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১১৪ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪২ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬০৬ জন।

আজ শুক্রবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৭১টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮১টি। এর মধ্যে আজ ৬৩টি পরীক্ষাগারের ফল পওয়া গেছে।

সংগৃহীত নমুনা থেকে পিসিআর পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৫০ টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পাওয়া গেছে ৩ হাজার ১১৪ জন। এ পর্যন্ত শনাক্ত এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৮ হাজার ৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।’