ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২২:৩২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে আরো ৫০ জনের।এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ২৩৪ জনে।আর নতুন এক হাজার ৯৫৫ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৯ হাজার ২৫৩ জন।সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ৮৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৮ হাজার ১২৩টি। পরীক্ষা হয়েছে ৭ হাজার ৭৭১২টি। এতে ১ হাজার ৯১৮ জন শনাক্ত হন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৪, নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৫৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৮৫ জন। মৃতের হার ১ দশমিক ৩৩ শতাংশ।

তিনি জানান, দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪৪৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৯৩০ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৫০৭ জন মারা গেছেন।

দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১ হাজার ৫৪৯ জন, চট্টগ্রামে ৭৭৫, রাজশাহীতে ১৯৮, খুলনায় ২৩৭, বরিশালে ১২৭ জন, সিলেটে ১৫৪, রংপুরে ১২৪ জন, ময়মনসিংহে ৭০ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে অধ্যাপক নাসিমা বলেন, তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করবেন। সম্ভব হলে মৌসুমী ফল খাবেন ও ফুসফুসের ব্যায়াম করবেন। এ সময় ধূমপান ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি ফুসফুসের কার্যকারীতা নষ্ট করে দেয়।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি