ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:০৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

দেশে করোনায় একদিনে প্রাণ গেলো আরও ৭ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯৫৩ জন।

২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।

রোববার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।


করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।