ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৫০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

দেশে করোনায় এক জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় এক জন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪৯৫ জন। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত বেড়েছে দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ১০ শতাংশ, আর আজ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৭ শতাংশে।
গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৯৫ জন। গতকাল ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৯৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪১১ জন। শনাক্তের হার ২ দশমিক ৮৩ শতাংশ। গতকাল এই ছিল হার ২ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ ঢাকা বিভাগে এক জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।