ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:০৪:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় এ পর্যন্ত ২৫৮১ প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

দেশে করোনায় এ পর্যন্ত ২৫৮১ প্রাণহানী

দেশে করোনায় এ পর্যন্ত ২৫৮১ প্রাণহানী

দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭০৯ জন। সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩৭৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।’