ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:৪৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশে করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

দেশে করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

দেশে করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে। আর শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৮৪টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে করা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ছিল ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
 
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।