ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:৫৭:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সবোর্চ্চ রেকর্ড। এই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৯ হাজার ৭৩৯ জন। করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬ জনের।

এর আগে গতকাল শনিবার করোনায় ৭৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন করোনায় আক্রান্ত ৫ হাজার ৩৪৩ জনের তথ্য জানায় অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।