ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৯:৫৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশে করোনায় মৃত্যু আরও ৩০, আক্রান্ত ১২৭২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

দেশে করোনায় মৃত্যু আরও ৩০, আক্রান্ত ১২৭২

দেশে করোনায় মৃত্যু আরও ৩০, আক্রান্ত ১২৭২

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭২ জন। গতকাল এ সংখ্যা ছিল ৬৯৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন ৩০ জনসহ দেশে মোট মৃত্যু ১২ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে। আর ১ হাজার ২৭২ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্ত ৭ দশমিক ৫৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।