ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:০৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

দেশে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) করোনায় মারা গেছে ৪ জন এবং শনাক্ত হয়েছে ১২২ জনের।

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। এ
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া একজন ঢাকা বিভাগের। অন্যান্য বিভাগে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।