ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৯:০৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৮, শনাক্ত ৪৮৩৮ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ।


রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৫ হাজার ২৩ জন; শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৪৬ শতাংশ।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।

২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩২ হাজার ৫৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ১ ও ময়মনসিংহে জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।