ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:২৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে। গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর পর ১৮ মার্চ মৃত্যুর খবর আসে। এর প্রায় ১৪ মার্স পর সেই সংখ্যা ১২ হাজার ছাড়াল।

আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩০ জনের। এখন পর্যন্ত শনাক্ত ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ৬৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭১ শতাংশ।