ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:১৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

দেশে করোনায় মৃত্যু ৭৭, সনাক্ত ২৯৫৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার

দেশে করোনায় মৃত্যু ৭৭, সনাক্ত ২৯৫৫

দেশে করোনায় মৃত্যু ৭৭, সনাক্ত ২৯৫৫

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২ হাজার ৯৫৫ জনের দেহে করোন শনাক্ত হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়। আর ৩ হাজার ৩১ জনের দেহে করোন শনাক্ত। এই হিসেবে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৩০৫ জন। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের।

গত বছর ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।