ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:০৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় নিহত ৫ তরুণের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তরও করা হয়েছে। তাদের নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ১৯৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন গণমাধ্যমকে একথা জানিয়ে বলেছেন, মধ্যরাতে লাশ হস্তান্তরের সময় স্বজন হারানোর আহাজারিতে বিমান বন্দর এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। ভোর ৪টার পর পরিবারের স্বজনরা লাশ নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

যাদের মৃতদেহ দেশে আসছে তারা হলেন, চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), এবং কুমিল্লার মহিন (৩৭),রাজু মুন্সি (২৬)।

এর আগে ৭ এপ্রিল রবিবার মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিন নারীসহ দশজনই বিদেশি কর্মী। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় ও দুজন নেপালি। নিহত আরেক ব্যক্তি ওই বাসের চালক ছিলেন। তিনি মালয়েশিয়ার নাগরিক।

আহত ব্যক্তিদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি। তাঁরা হলেন মো. নাজমুল হক (২১), মো. রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসাইন (২১) সেরডাং হাসপাতালে এবং জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনূস (২৭) ও মো. রাকিব (২৪) পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


-জেডসি